Daily Gazipur Online

রাজধানীতে আপন দুই বোন সহ ৬ মাদক ব্যবসাযী আটক

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর মুগদা ও মতিঝিলে পৃথক দু’টি এলাকায় অভিযান চালিয়ে ৪২০০ পিস ইয়াবা ট্যাবলেট আইনশঙখলা বাহিনীর সদস্যরা। এঘটনায় ইয়াবা পাচারকালে একই পরিবারের আপন দুই বোন সহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিএমপি মুগদা থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক দুই বোন হলো- রেখা (৩২), বিথী (৩০), বিল্পব রৌদ্র (২৮), মোঃ জয়নাল মিয়া (৩০), ড্রাইভার মোঃ মুরাদ মিয়া (৩১) ও মোঃ সিহাব উদ্দিন(৪৯)। এসময় ইয়াবা পরিবহণে ব্যবহৃত ১টি নোহা মাইক্রোবাস উদ্ধার করা হয়।
আজ সোমবার দুপুরে ও রোববার রাতে রাজধানীর মুগদা থানার ধলপুরের সিটি পল্লী ও মতিঝিল থানার ১৪ নং ইনার সার্কুলার রোড পৃথক দু’টি থানা এলাকায় গোপনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, সোমবার দুপুরে মুগদা থানার সিটি পল্লী এলাকা দিয়ে আপন দুৃই বোন রেখা (৩২) ও বিথী (৩০) পায়ে হেঁটে যাচ্ছিল। এসময় মুগড়া থানা পুলিশ তাদেরকে সন্দেহজনক আচার ভঙ্গির কারণে তাদের আটক করে দেহ তল্লাশি করা হয়। পরে দুজনের কাছে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে প্রায় ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের মদীনা বাগের বাড়ি থেকে আরও ইয়াবা সহ মোট ৩ হাজার ২শ পিস ইয়াবা সহ তাদেরকে আটক করা হয়। প্রাথমিকভাবে তারা পুলিশের কাছে ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
তিনি আরও বলেন, দুই বোন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা বিক্রির উদ্দেশে আজ ইয়াবা গুলো বহন করছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আজ আদালতে পাঠানো হয়েছে। এঘটনায় ডিএমপি’র মুগদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আজ একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, রোববার দিবাগত রাত ৭টার দিকে রাজধানীর মতিঝিল থানার ১৪ নং ইনার সার্কুলার রোড এলাকায় গোপনে অভিযান চালিয়ে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র গোয়েন্দা উত্তর বিভাগ। গ্রেফতারকৃতরা হলো-বিল্পব রৌদ্র (২৮), মোঃ জয়নাল মিয়া (৩০), ড্রাইভার মোঃ মুরাদ মিয়া (৩১) ও মোঃ সিহাব উদ্দিন (৪৯)। এ সময় ইয়াবা পরিবহণে ব্যবহৃত ১টি নোহা মাইক্রোবাস উদ্ধার করা হয়। জিঞ্জাসাবাদ শেষে পুলিশ ৪ মাদক ব্যবসায়ীকে আদালতে প্রেরণ করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপি’র মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু হয়েছে।