Daily Gazipur Online

রাজধানীতৈ ৫০০০ ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃরফিকুল ইসলাম মিঠু: রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো মোঃ মামুনুর রশিদ, রাসেল ফেরদৌস রাকিব, মোঃ বেলাল, আব্দুল্লাহ আল মামুন ও মোঃ দুলাল হোসেন।
রবিবার (২৪ অক্টোবর) মতিঝিল ও গুলশান থানা এলাকা হতে তদেরকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, কতিপয় মাদক ব্যবসায়ী প্রাইভেটকারযোগে ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার জন্যে মতিঝিল থানার পোস্ট অফিস এলাকায় অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে একটি প্রাইভেটকারসহ মামুন, রাসেল, বেলাল ও আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়। এসময় প্রাইভেট কার তল্লাশি করে ৫০০০ পিস ইয়াবা ট্যালেট উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেয়া তথ্য মতে গুলশানের শাহজাদপুর এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত প্রাইভেট কারের মালিক মোঃ দুলাল হোসেনকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে মতিঝিল থানায় মামলা রুজু হয়েছে ।