লালপুর ( নাটোর) প্রতিনিধি: লালপুরে শারদীয় দুর্গাপূজা ও কালী পূজা পরবর্তী পূজা পুর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৯ নভেম্বর) নাটোরের লালপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে ধুপইল শ্রী শ্রী হরিকালী মন্দিরে দীপেন্দ্র নাথ সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সঞ্জয় কুমারের সঞ্চালনায় পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলহাস হোসেন সৌরভ। বক্তব্য রাখেন লালপুর থানার ওসি ( তদন্ত ) মোঃ এস এম রিয়াজুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা সভাপতি খগেন্দ্রনাথ রায়,সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বাবু প্রসাদ কুমার তালুকদার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের লালপুর উপজেলা সভাপতি অধ্যক্ষ শ্রী পরিমল কুমার কুন্ডু , সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ কুমার সরকার প্রমুখ।
লালপুরে পূজা পুনর্মিলনী অনুষ্ঠিত
