Daily Gazipur Online

লালপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

লালপুর ( নাটোর) প্রতিনিধি: র‌্যালি, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনের মধ্য দিয়ে নাটোরের লালপুর উপজেলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।
শুক্রবার ( ১৫ মার্চ) সকাল ৯.৩০ টায় উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংগঠন কনজিউমার এ্যাসেসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) যৌথ আয়োজনে র্যালী শেষে লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, লালপুর উপজেলা কৃষি অফিসার রাকিবুল ইসলাম, ব্যবসায়ী ইয়াছির আরাফাত, খন্দকার আমিরুল ইসলাম প্রমুখ। ।পরে ভোক্তা অধিকার উপর রচনা প্রতিযোগিতায় বিজয়ী তিন জন শিক্ষার্থীদের মাঝে নগট টাকা ক্রেষ্ট ও সদনপত্র তুলে দেওয়া হয়।