লালপুর (নাটোর) প্রতিনিধি: লালপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা পরিষদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ( ১৪ ডিসেম্বর) লালপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সহকারী কমিশনার ( ভূমি) মোঃ আবির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড় , উপজেলা প্রকৌশলী অসিত বরণ দেব ,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মুনজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ মাওলানা নৈইমুদ্দিন , লালপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সালাহ্ উদ্দিন প্রমুখ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলীর সঞ্চালনায় আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মৌ: আব্দুল করিম।
লালপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
