শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে পৌর যুবলীগের সাধারণ সম্পাদকসহ ৩জন কে ৩ বোতল বিদেশি ফেন্সিডেলসহ গ্রেফতার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র উপপরির্দশক এসআই সাখাওয়াত হোসেন। ১৭ র্মাচ রোববার সন্ধ্যায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গিলাবেড়াইদ এলাকার হযরত শাহজালাল (রা:) মার্কেটের পাশে থেকে তাদের কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো শ্রীপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর(হিমু),বেড়াইদেরচালা গ্রামের কাউছারের ছেলে মাসুদ রানা (মাসুম) ও কবিরুজ্জামানের ছেলে শফিকুল ইসলাম। এ ব্যাপারে রোববার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে জেলা গোয়েন্দা শাখার এসআই বিজন বৈদ্য বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছে।
মামলা সূত্রে ও গাজীপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র উপপরির্দশক এসআই সাখাওয়াত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গিলাবেড়াইদ এলাকার সোয়াদ এন্ড ইসরাক কারখানার পাশে খোলা জায়গায় ফেন্সিডেল ক্রয় বিক্রয় করার সময় অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়। এ সময় হুমায়ূন কবীর হিমুর দেহ তল্লাসি করে প্যান্টের পকেট থেকে ১ বোতল নিষিদ্ধ ফেন্সিডেল পাওয়া যায়। অপর ২জনের কাছ থেকে আরো ২ বোতল ফেন্সিডেল উদ্ধার করা হয়। পুলিশের টের পেয়ে অপর সহযোগি সমুন মিয়া পালিয়ে যায়।
এ ব্যাপারে শ্রীপুর থানার (ওসি) জাবেদুল ইসলাম বলেন, ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৪(ক)/৪১ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করিয়াছে। সেই মোতাবেক তাদের বিরোদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের সোমবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরন করা হয়েছে।