Daily Gazipur Online

সাপাহার দিঘীর হাট কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলার দিঘীর হাট ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল উদ্দীনের সভাপতিত্বে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধনী ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও দিঘীর হাট কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল ওয়াহেদ আলী মাষ্টার , গোয়ালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামরুজ্জামান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক শুকুর আলী, ,আই সিটি প্রভাষক নুরে আলম, প্রমুখ।
এসময় কলেজের সকল শিক্ষার্থী,অভিভাবক এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সুধীজন সেখানে উপস্থিত ছিলেন।