গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা,ও বিদ্যালয়ের ২য় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকার সময় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোতাহার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার,সাপাহার থানা অফিসার ইনচার্জ আব্দুল হাই নিউটন,প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল আলম,বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান,সদর ইউপি সদস্য মিজানুর রহমান প্রমূখ।
প্রধান ও বিশেষ অতিথি ৯০ জন জিপিএ-৫প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ২য় সাময়িক পরীক্ষার ১ম,২য় ও ৩য় স্থান অর্জন কারী শিক্ষার্থীদের হাতে পুরস্কাল তুলেদেন এ সময় অণুষ্ঠানে সকল শিক্ষক-শিক্ষীকা,অভিভাবক,ছাত্র-ছাত্রী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।