Daily Gazipur Online

সীতাকুন্ডে সন্ত্রাসী আস্তানা থেকে অস্ত্র উদ্ধার ॥ গ্রেফতার ৫

ডেইলি গাজীপুর প্রতিবেদক : সীতাকুন্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় এক সন্ত্রাসী আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ ৫ জনকে আটক করা হয়েছে। আস্তানাটি সেখানকার চিহ্নিত সন্ত্রাসী মশিউরের আস্তানা হিসেবে পরিচিত। তবে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। রবিবার সকালে র‌্যাবের পক্ষ থেকে এ অভিযানের কথা জানানো হয়। র‌্যাব চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল এমএ ইউসুফ জানান, আটকৃতরা হলো রফিকুল ইসলাম মালু (৪১), মোঃ সিরাজুল ইসলাম (৩৪), মোঃ হাসান (৩৫), জামাল শেখ (৪৭) এবং মিজানুর রহমান কদর। তাদের বাড়ি যথাক্রমে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, লালমনিরহাটের পাটগ্রাম থানার উপরামারা, চাঁদপুর জেলার শাহরাস্তি থানার আহমেদ নগর, সীতাকুন্ডের জঙ্গল সলিমপুর এবং বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের কুতুবখালি এলাকায়। তারা জঙ্গল সলিমপুর এলাকায় বসবাস করে আসছিল। সেখানে অবস্থান করেই তারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছিল। সে আস্তানায় রাখা হতো সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার কাজে ব্যবহার্য অস্ত্র ও গোলাবারুদ।