Daily Gazipur Online

সীমান্তে বিজিবির অভিযান: গোদাগাড়ীতে ২৫ বোতল ভারতীয় মদ জব্দ

মোঃ সোহেল রানা রাজশাহী: রাজশাহীর সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)। রোববার (৮ মার্চ ) ভোররাতে গোদাগাড়ী থানাধীন হরিসংকরপুর সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালিত হয়। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে অন্ধকারের সুযোগে পালিয়ে যেতে সক্ষম হয়েছে এক মাদক কারবারী।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত পথে মাদকের একটি বড় চালান দেশে প্রবেশ করতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ বিদিরপুর বিওপি’র একটি চৌকস আভিযানিক দল সতর্ক অবস্থান নেয়। রোববার ভোর আনুমানিক ৩টা ৪০ মিনিটে বিজিবির দলটি হরিসংকরপুর নামক এলাকার একটি কবরস্থানের পার্শ্বে অত্যন্ত গোপনে ওৎ পেতে থাকে।