Daily Gazipur Online

স্বাধীনতা বিরোধী-দুর্নীতিবাজরা দেশকে দূষিত করছে : মোমিন মেহেদী

ডেইলি গাজীপুর প্রতিবেদক: নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, স্বাধীনতা বিরোধী-দুর্নীতিবাজরা দেশকে দূষিত করছে। এই স্বাধীনতা বিরোধী-দুর্নীতিবাজরা লুকিয়ে আছে জাতির পিতার যোগ্য উত্তরসূরী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রী পরিষদ, সংসদ ও সচিবালয়ের বিভিন্ন স্তরে। এদেরকে এখনই চিহ্নিত করা না হলে লোভি এই লোকগুলো এখন যেমন দূষিততে আমাদেরকে সেরা করেছে, তেমনি অপরাধ-দুর্নীতি-খুন-ধর্ষণেও আমাদের দেশকে সেরা করতে এরা বদ্ধ পরিকর হয়ে কাজ করতে থাকবে। এখনই জেগে উঠতে হবে বাংলাদেশের প্রতিটি সচেন নাগরিককে। আমরা দূষণমুক্ত দেশ চাই। উন্নয়নের নামে লুটেরা-বুর্জুয়াদের রাজত্ব চাই না।
নতুনধারা বাংলাদেশ এনডিবি আয়োজিত দুর্নীতি-দূষণমুক্ত বিশুদ্ধ দেশ ও রাজধানীর দাবীতে সমাবেশ ও মাস্ক র‌্যালী কর্মসূচীতে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। ১৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, মহাসচিব হাসিবুল হক পুনম, সাংগঠনিক সম্পাদক গোলাম ওয়াজেদ সরকার রানা, হরিদাস সরকার, প্রমুখ বক্তব্য রাখেন। এসময় নেতৃবৃন্দ অনতিবিলম্বে বন ও পরিবেশ মন্ত্রী-সচিব ও সংশ্লিষ্ট সবাইকে দূষণমুক্ত দেশ গড়ার আহবান জানিয়ে বলেন, মাসে মাসে বেতন নেবেন অথচ দেশের জন্য নিবেদিত না থেকে দেশের বাইরে ঘণ ঘণ ভ্রমণ করবেন, দামি গাড়ি আর বাড়ি হাঁকাবেন তা জাতির পিতার দেশে চলবে না। দ্রুত এই সমস্যা সমাধানের জন্য নতুন প্রজন্মের প্রতিনিধি-সিনিয়র সিটিজেন ও পরিবেশবিদদেরকে সাথে কাজ না করলে অসহযোগ আন্দোলন গড়ে তোলা হবে।