Daily Gazipur Online

১২ ফুট গাঁজা গাছসহ ছেলে গ্রেপ্তার, বাবা পলাতক

সালাহ উদ্দিন, নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গ্রাম এলাকায় ১২ ফুট গাঁজা গাছসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে চালান দিলে তাকে কারাগারে পাঠায়,আদালত।গ্রেপ্তার আল আমিন (২৬) বড়গ্রামের ইয়াকুব আলী ভুট্ট’র ছেলে।সিংড়া থানার ওসি আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার দিকে বড়গ্রামে বসতবাড়ির আঙ্গিনার দক্ষিণ পাশ থেকে ওই গাছটি উদ্ধার করা হয়।পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াকুব আলী ভুট্ট পালিয়ে গেলেও আল আমিনকে গ্রেপ্তার করা হয়।
ওই গাছটির ওজন ৩ কেজি। ওই ঘটনায় বাবা-ছেলের বিরুদ্ধে সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হলে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়।