Daily Gazipur Online

১৮ বছরে যায়যায়দিন: গাজীপুরে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডেইলি গাজীপুর প্রতিবেদক : পাঠক নন্দিত দৈনিক যায়যায়দিন ১৮ বছরে পদার্পণ উপলক্ষে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম গাজীপুর মহানগর শাখার উদ্যোগে আনন্দ র‌্যালী এবং আলোচনা সভা আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর মহানগর প্রতিনিধি মোঃ বায়েজীদ হোসেন এর নেতৃত্বে গাজীপুর মহানগর অফিস থেকে আনন্দ র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা ও ডিসি অফিস প্রদক্ষিণ করে এসে অফিসে আলোচনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। র‌্যালী এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ২৫, ২৬, ২৭ নং ওয়ার্ডের নবনির্বাচিত সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাসেরা সুলতানা বেবী, গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদের উপদেষ্টা মোঃ সিরাজ উদ্দিন, উপদেষ্টা মোঃ আলহাজ্ব মোঃ বেলাল হোসাইন, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য ফোরাম এর সভাপতি আকরাম হোসেন, ঐক্য ফোরাম এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তৌফিক ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা, কোষাধক্ষ্য মোঃ মান্নান, দপ্তর রেজাউল করিম, গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদের সভাপতি মোঃ রেজা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর আদিবা বিনতে আলম, মানবিকতার কর্মী আশিষ কুমার অঞ্জন, সাংবাদিক লিমা আক্তার, হাইউল উদ্দিন খান, নূরে আলম সিদ্দিক ও বিশিষ্ট্য সমাজ সেবক মোঃ নিজাম উদ্দিন বিজয়।