Daily Gazipur Online

২৫৩ আসনে প্রার্থী ঘোষণা, জামায়াত পেল ১৭৯ আসন

স্টাফ রিপোর্টার : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১০ দল মিলিতভাবে ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে ১৭৯ আসন পেয়েছে জামায়াত। এছাড়া এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এবি পার্টি ৩টি, এলডিপি ৭টি, বিডিপি ২টি এবং নেজামে ইসলাম পার্টি ২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি, ২০২৬) রাত ৯টার পর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। ১০ দলের পক্ষ থেকে বাংলাদেশের জামায়াতে ইসলামের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সংবাদ সম্মেলন পরিচালনা করেন।
ডা. তাহের বলেন, কিছু আসনে বিভ্রান্তি তৈরি হয়েছে। তা সমাধানের পর পুনর্নির্ধারণ করা হবে।
সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, যাকে যেখানে দেওয়া হয়েছে, তারা ১১ দলের এবং দেশের জনগণের জন্য প্রার্থী।
এসময় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এহসানুল মাহবুব জোবায়ের, এলডিপি সভাপতি কর্ণেল (অব.) অলি আহমদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আব্দুর কাদের, জাগপারের মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, নেজামে ইসলাম পার্টির আনোয়ারুল হক, এবং সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রমুখ।