Daily Gazipur Online

৮০৯ জন জঙ্গিকে গ্রেফতার করেছে র‌্যাব—— র‌্যাব মহাপরিচালক

এস,এম,মনির হোসেন জীবন : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, এলিট ফোর্স র‌্যাব প্রতিষ্টালগ্ন থেকে শুরু করে অদ্যবধি (এখন) এ পর্যন্ত সারা দেশে থেকে ৮০৯জন জঙ্গি সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
ডিজি র‌্যাব বলেন, এমন কোন সম্পাহ নেই যে জঙ্গিরা সারা দেশ থেকে গ্রেফতার হচেছনা। এখন পর্যন্ত র‌্যাবের সাথে গোলাগুলিতে ২৫জন জঙ্গি সদস্যরা নিহত হয়েছে। ইতি মধ্যে জঙ্গি দলের ৮জন সদস্য র‌্যাবের হাতে আতœসমর্পণ করেছেন। জঙ্গিরা যে আতœসমর্পণ করতে পারে তার নজির ইতি মধ্যে বিশ্বের মধ্যে বাংলাদেশ রেখেছে।
আগামীকাল বুধবার হলি আর্টিজান মামলার রায়কে কেন্দ্র করে রাজধানী জুড়ে বিশেষ সতর্ক অবস্থানে দায়িত্ব পালনে নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব হেডকোয়ার্টারে) হলি আর্টিজান মামলার রায়কে সামনে রেখে সাংবাদিকদের সাথে এক প্রেসব্রিফিংয়ে ডিজি র‌্যাব এসব কথা বলেন।
র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, আগামীকাল বুধবার হলি আর্টিজান মামলার রায়য়ের কথা মাথায় রেখে আমরা আজকে থেকেই সর্তকতা অবস্থানে রয়েছি। কাল বুধবার রায়ের দিন আমাদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমরা যতদিন প্রয়োজন মনে করব, ততদিন এই নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
তিনি বলেন, আগামীকালের রায় আমাদের জন্য একটি মাইলফলক। হলি আর্টিজানের ঘটনায় দেশ-বিদেশে চাঞ্চল্য সৃষ্টি করেছিলো। এ দেশে এই ধরনের ঘটনা ঘটতে পারে মানুষের কখনো কল্পনা করেনি। ভবিষ্যতে এধরনের কাজ থেকে বিরত থাকতে হবে।
বেনজীর আহমেদ বলেন, হলি আর্টিজান জঙ্গি হামলার ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের সকলের রূহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি জঙ্গি মামলার ঘটনায় যে সকল র‌্যাব সদস্য নিহত হয়েছেন তাদের বিদেহী আতœার মাগফিরাত কামরা করছি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিজি র‌্যাব বলেন, জঙ্গিরা যেন কোনো ধরনের ধ্বংসাত্মক কাজ না করতে পারে সে জন্য আমরা সব সময় সতর্ক থাকি। আমরা অনেক কাজ করি কিন্তু কখনো জঙ্গিবাদ থেকে আমাদের দৃষ্টির সরাই না।
অপর এক প্রশ্নের জবাবে বেনজীর আহমেদ বলেন, আগামীকালের রায়ে আমরা আশা করব যারা নিরপরাধ মানুষকে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। নিহতদের স্বজনরাও প্রো-পার (ন্যায় বিচার) পাবেন বলে আমাদের প্রত্যাশা।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে বেনজীর আহমেদ বলেন, আমাদের দেশ বিশ্বের মধ্যে একটি শান্তিপ্রিয় দেশ। জঙ্গিরা বাংলাদেশে আর মাথা উঠিয়ে দাঁড়াতে পারবেনা।
তিনি আরও বলেন, ইতি মধ্যে আমরা জঙ্গি বিরোধী অ্যাপ তৈরী করেছি। বাংলাদেশে জঙ্গিবাদের ঘটনা গুলো আমরা সফলতার সাথে মোকাবেলা করেছি। জঙ্গিদেরকে আমরা নস্যাৎ করেছি। তবে, জঙ্গিবাদের ঝুঁকি বিশ্বব্যাপী থেকেই যাবে।