Daily Gazipur Online

অগ্রণী ব্যাংক সেন্ট্রাল ল কলেজ শাখার অফিসারদের মিলন মেলা

নিজস্ব প্রতিবেদক : অগ্রণী ব্যাংক সেন্ট্রাল ল কলেজ শাখার অফিসারদের এক মিলন মেলায় পরিনত হয়েছে। আজ বুধবার কোন এ মিলন মেলার আয়োজন করা হয়।
এ সময় ব্যাংকটির সাবেক ব্যবস্থাপক ও বর্তমানে বোর্ড রুম ডিজিএম সাইফুল আমির, শাখার ব্যবস্থাপক ও এজিএম লায়লা নূর বেগম, এসপিও জসীম উদ্দিন, পিও লিজা শারমিন, পিও টোকন শেখ, পিও আনজুমান ইয়াসমিন, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান, মহিলা বিষয়ক সম্পাদক সাদিয়া রহমান, সিনিয়র অফিসার আতাউর রহমান, আশরাফুল করিম, পূর্ব জোনের সিবিএ সহ-সভাপতি মাহবুব আলম ও যুগ্ম সম্পাদক কুদরত উল্লাহসহ বর্তমান ও সাবেক কর্মকতা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।