Daily Gazipur Online

অপরাধ দমনে পূবাইলে সিসি ক্যামেরা স্থাপন

মোঃদেলোয়ার হোসেন,পূবাইল, (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪০নং ওয়ার্ডের কুদাব এলাকায় অপরাধ, চুরি, ছিনতাই, ডাকাতি রোধ করার লক্ষ্যে আজ শুক্রবার বিকেলে সিসি ক্যামেরার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর-০৫ আসনের এমপি মেহের আফরোজ চুমকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটনের উপ পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশ, ৪০নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব আজিজুর রহমান শিরিষ। গাজীপুর মহানগর আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা সিদ্দিকী জুলি, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জ্যোৎস্না বেগম। গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক সদস্য রাজীবুল হাসান রাজীব, আহবায়ক সদস্য ইকবাল মাষ্টার, যুবলীগ নেতা শেখ আব্দুল হালিম,যুবলীগ নেতা বেলায়েত হোসেন মোল্লা,শাহিনুল ইসলাম শাহিন, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ইউনাইটেড প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল এর সভাপতি মামুনুর রশিদ ভূইয়া।