Daily Gazipur Online

আইজিপিকে গ্রেপ্তারের দাবিতে শাহবাগ অবরোধ, যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি পিন্টু পরিষদের

নিজস্ব প্রতিবেদক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে বরখাস্ত এবং শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছে শহীদ পিন্টু স্মৃতি সংসদ।
মঙ্গলবার বিকাল তিনটার দিকে সড়ক অবরোধ করা হয়। শহীদ পিন্টু স্মৃতি পরিষদের আয়োজনে এই কর্মসূচিতে ওয়ারী, গেন্ডারিয়া, পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকার সহস্রাধিক মানুষ সেখানে জড়ো হয়।
অবরোধ কর্মসূচিতে বক্তব্যকালে তৎকালীন এসবি প্রধান ও বর্তমান পুলিশ প্রধান (আইজিপি) বাহারুল আলমকে ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ ও গ্রেপ্তারের দাবী জানান শহীদ পিন্টু স্মৃতি পরিষদের সভাপতি ফরহাদ আহমেদ ডলার। অন্যথায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তিনি।