Daily Gazipur Online

আজ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক আজ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষের লেভেল-২-এ শবিবার (২৮ মার্চ) বেলা ১১টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এ ছাড়া সংসদ ভবনে সরকার দলীয় সভাকক্ষে বিকেল ৪টায় সরকার দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে। নতুন সংসদের কার্যক্রমকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ এই দুটি বৈঠক অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ৯ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে। এরপর থেকে সংসদের কার্যক্রম নিয়মিতভাবে এগিয়ে নিতে বিভিন্ন প্রস্তুতি চলছিল। আজকের বৈঠকের মধ্য দিয়ে সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।