গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার ও পোরশা উপজেলার মধ্যবর্তী স্থানে আলাদিপুর হরিপুর তরুণ প্রজন্মের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষ উদযাপনে ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করা হয়েছে।
১৬মার্চ খেলার উদ্বোধন করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী এবং ১৮মার্চ ২য় খেলার উদ্বোধন করেন পোরশা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম।সুস্থ্য মেধার বিকাশ এবং মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে সাপাহার এবং পোরশা উপজেলার মাঝামাঝি যে কোন স্থানে একটি খেলার মাঠেদ্দাবি আলাদিপুর হরিপুর তরুণ প্রজন্মের।