মামুনুর রশিদ, ঠাকুরগাঁও: ′′ছেলের নির্যাতনের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে বৃদ্ধা মা′ ′ গতকাল বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। সংবাদটি ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুনের দৃষ্টিগোচর হয়। পরে সংবাদের ভিক্তিতে শুক্রবার ঠাকুরগাঁও সদর উপজেলার ৪ নং বড়গাঁও ইউনিয়ন আরাজী হাজী পাড়া গ্রামে নির্যাতিত বৃদ্ধা মহিলা রহিমা খাতুনের বাড়ী গিয়ে তার স্বামী গিয়াসউদ্দিন,ছেলে রাজ্জাক ও বউমা ববিতার সাথে ঘটনার সম্পর্কে কথা বলেন।
এ সময় স্থানীয় ইউপি সদস্য জিল্লুর রহমান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতে তার পরিবারের লোকজনের সাথে আলোচনা শেষে। পরিবারের লোকজন ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না মর্মে অঙ্গীকার করেন। ছেলে রাজ্জাক ভুল শিকার করে নিজ হাতে বৃদ্ধা মাকে ঘরে নিয়ে যান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল-মামুন বৃদ্ধা মহিলার হাতে চাল,ডাল,সাবান, তেল ও শাড়ীর প্যাকেট সামগ্রী তুলে দেন।
উল্লেখ্য, ওই গ্রামের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা বৃদ্ধা রহিমা খাতুন (৬০) কে তার ছেলে রাজ্জাক, স্বামী গিয়াস উদ্দিন ও বৌমা ববিতা নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। সংবাদটি জানতে পেয়ে সিনিয়র সাংবাদিক মামুনুর রশিদ (মামুন) ঘটনা স্থলে গিয়ে নির্যাতিত মহিলা ও স্থানীয় ব্যক্তিদের বক্তব্য নেয়। পরে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি সম্বন্ধে জানতে পেরে সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন সেখানে ছুটে যান।
বৃদ্ধা রহিমা খাতুন বলেন,আমি আপনাদের কীভাবে ধন্যবাদ দিবো বুঝতে পারতেছি না।ইউএনও সাহেবকে আল্লাহ ভালো রাখুক। আমি মায়ের মতো তার জন্য দোয়া করবো।আমার পাশে দাড়ানোর জন্য সাংবাদিক মামুনকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাদের অনেক ভালো রাখুক।