নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের আবাসিক এলাকায় অবৈধভাবে পরিচালিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার (১৯ ডিসেম্বর, ২০২৫) সকালে সেক্টরের বিভিন্ন সড়কে মিছিল শেষে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে আবাসিক ভবন ও প্লটে গড়ে ওঠা অবৈধ বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের দাবিতে জোরালো প্রতিবাদ জানানো হয়।
মানববন্ধনে উত্তরা ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সভাপতি আনিছুর গণমাধ্যমকে রহমান, সাধারণ সম্পাদক মর্তুজা আলীসহ সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং সেক্টরের শতাধিক বাসিন্দা অংশগ্রহণ করেন।
তিনি আরো বলেন, আমরা উন্নয়ন কিংবা ব্যবসার বিরোধী নই। কিন্তু আবাসিক এলাকায় আইন লঙ্ঘন করে বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক মর্তুজা আলী গণমাধ্যমকে বলেন, এর আগেও আমরা বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু কার্যকর ব্যবস্থা না নেওয়ায় আজ শান্তিপূর্ণভাবে রাজপথে নামতে বাধ্য হয়েছি। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বক্তারা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে একমত পোষণ করে আরো বলেন, উত্তরা ৪ নম্বর সেক্টর একটি পরিকল্পিত আবাসিক এলাকা হলেও দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী ব্যক্তি নিয়ম-নীতির তোয়াক্কা না করে আবাসিক ভবনে অবৈধভাবে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর ফলে যানজট, শব্দদূষণ, নিরাপত্তাহীনতা ও পরিবেশগত নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ ও নারী বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
মানববন্ধন শেষে এলাকাবাসী অবৈধ বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদ করে আবাসিক এলাকার শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি), সরকারের সংশ্লিষ্ট মহল ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
উত্তরায় অবৈধ বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানববন্ধন
