Daily Gazipur Online

উনিশে মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস উদযাপন কমিটির আলোচনা সভা আজ

ডেইলি গাজীপুর প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে ১৯৭১ সালের ১৯শে মার্চ জয়দেবপুরে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে গড়ে ওঠে প্রথম সশস্ত্র প্রতিরোধ। বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি এই প্রতিরোধের নেতৃত্ব দেন। জাতির বহমান কালজয়ী ইতিহাসে যা এক স্মরণীয় ঘটনা হিসেবে অমর হয়ে থাকবে যুগ যুগ ধরে।
আর এই বীরত্বগাঁথা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পৌঁছে দেয়ার লক্ষ্যে ‘উনিশে মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস কমিটি’ উদযাপন জাতীয় কমিটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সকাল ১০টায় বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি প্রধান অতিথি ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এছাড়া দেশের খ্যাতিমান শিক্ষক ,সাংবাদিক ও আইনজীবীসহ উনিশে মার্চে সশস্ত্র প্রতিরোধ যুদ্ধে অংশগ্রহণকারীরা অংশ নিবেন।