Daily Gazipur Online

কবর জিয়ারত থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন ডিএনসিসির

এস.এম.মনির হোসেন জীবন : করোনা ভাইরাস এর মারাত্মক সংক্রমণ থেকে জনসাধারণকে রক্ষা করার উদ্দেশে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার স্বার্থে কবরস্থান সমূহে কবর জিয়ারত, দোয়া, মোনাজাত ইত্যাদি আজ থেকে সাময়িকভাবে বন্ধ ঘোষনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন আজ মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তবে, এক্ষেত্রে মৃত ব্যক্তির দাফনের স্বাভাবিক কাজ অব্যাহত থাকবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এটি চলমান থাকবে বলে জানান তিনি।