কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে দুই জন, ভাইস চেয়ারম্যান পদে দুই ভাইসহ চার জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন মনোনয়ন পত্র দাখিল করেছে। সোমবার উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা মো. তানভীর রহমানের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।
নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান। এসময় পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মো. আলমগীর হোসেন, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌরসভার মেয়র আব্দুল বারেক মোল্লা, সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন কৃষকলীগ নেতা সৈয়দ আখতারুজ্জামান কোক্কা। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন যুবলীগ নেতা বর্তমান ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল, আওয়ামী লীগ কলাপাড়া উপজেলা সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল আলম বাবুল ও নিজাম উদ্দিন। ভাইস চেয়ারম্যান মহিলা প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন উম্মে তামিমা বিথী, শাহীনা পারভীন সীমা, লাইজু হেলেন লাকী। মনোনয়নপত্র জমা দেয়াকে কেন্দ্র করে সোমবার সকালে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। বিভিন্ন স্তরের শত শত নেতাকর্মী এতে অংশ নেন। নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
উপজেলা নির্বাচন অফিসার মো. আবদুর রশিদ জানান, আগামী ৬ মার্চ যাচাই-বাছাই ১৩ মার্চ প্রত্যাহারের শেষ দিন ও ১৪ মার্চ প্রতীক বরাদ্ধ। ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান।