Daily Gazipur Online

কলাপাড়ায় বাথরুমের বালতির পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

মো. ছগির হোসেন,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর কলাপাড়ায় বাথরুমের পানি ভর্তি বালতির মধ্যে ডুবে দুই বছরের শিশু জিদনির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার বেলা সোয়া একটায় কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকায় বিয়োগান্তক এ ঘটনাটি ঘটেছে। এলাকায় শোকাবহ অবস্থা বিরাজ করছে।
শিশুর বাবা আনোয়ার হোসেন জানান, বাসার বাথরুমে ২৫ লিটারের বালতিতে পানি ভরা ছিল। ঘরের সকলের অগোচরে জিদনী বাথরুমে ঢুকে বালতির পানিতে পড়ে যায়। ঘরের মধ্যে জিদনীর সাড়া না পেয়ে তারা খুঁজতে গিয়ে বাথরুমের বালতির পানির মধ্যে ডুবন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। তাৎক্ষণিক কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জিদনীকে মৃত ঘোষণা করেন।