Daily Gazipur Online

কলাপাড়ায় ম্যাক্স পুষ্টি বিষয়ক গোল টেবিল বৈঠক

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সাংবাদিকদের নিয়ে ম্যাক্স পুষ্টি বিষয়ক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে সুশীলন প্রজেক্ট অফিস পটুয়াখালীর আয়োজনে ম্যাক্স ফাউন্ডেশন নেদারল্যান্ড এর অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়। উপকূলীয় দরিদ্রতম এলাকায় পানি ও মল বাহিত রোগের প্রকোপ কমিয়ে শিশু স্বাস্থ্য নিশ্চিত করার লক্ষে ম্যাক্স নিউট্টিওয়াশ এ প্রোগ্রামে কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাহউদ্দিন মাননু সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার। অন্যান্যর মধ্যে প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহসীন পারভেজ, সাবেক সভাপতি শামসুল আলম, হুমায়ুন কবির, ম্যাক্স নিউট্রিওয়াশ প্রোগ্রাম প্রকল্প ব্যবস্থাপক এ.এম. ওহিদুজ্জামান, ম্যাক্স নিউট্রিওয়াশ প্রোগ্রাম বেবী ওয়াশ অফিসার তানবিন জাহান, ম্যাক্স নিউট্রিওয়াশ প্রোগ্রাম বিজনেজ প্রমোশন অফিসার এম এ জলিল শেখ প্রমুখ উপস্থিত ছিলেন। এ বৈঠকে ধুলাসার ও মিঠাগঞ্জ ইউনিয়নে অস্বাস্থ্যকর পায়খানা ব্যবহারের উদ্বেগজনক তথ্য উঠে আসে। যা সরকারের এসডিজি অর্জনের অন্তরায় বলে মনে করেন উপস্থিত গণমাধ্যম কর্মীরা।