Daily Gazipur Online

কাপাসিয়ায় আন্ত প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন ভ্যানুতে ইউনিয়ন পর্যায়ে আন্ত প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০ জানুয়ারী অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার সকল প্রাথমীক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা বিভিন্ন বিষয় ও ইভেন্টে অংশ নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
উপজেলা শিক্ষা অফিসার মাহববুর রহমান জানান, উপজেলার ১১ টি ভ্যানুতে ১৭৯ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করছে। আগামী ২৪ জানুয়ারী হরিমুঞ্জরী প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিমিন হোসেন রিমি এমপি।