Daily Gazipur Online

কাপাসিয়ায় কর্মহীন ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া প্রতিনিধি : কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন অসহায় ৬০টি পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ইনিশিয়েটিভ ফর সোসাল এডভান্সমেন্ট (ইশা) । ১০ মে দিনব্যাপী ইশার কার্যালয়ে এসব খাদ্য সামগ্রী অসহায় শ্রমজীবী মানুষের হাতে তুলে দেন সংগঠনের সদস্যরা।
খাদ্য সামগ্রী বিতরণকালে ইশার সভাপতি গোলাম মোস্তুফা শ্রাবণ বলেন করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে প্রত্যেকে সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকবেন। নিজেদের রক্ষায় নিজেদেরকেই সচেতন হতে হবে।
উপস্থিত ছিলেন, শরিফ শামীম, হুমায়ুন আহম্মেদ, আরিফুল হক, আমান উল্লাহ ভূঁইয়া, হেলাল উদ্দিন, রাজীব মিয়া , আমান উল্লাহ, সাইফুল ইসলাম লবিব, জহিরুল ইসলাম, সেলিম রহমান, রিপন মিয়া, তপু সুলতান সহ নেতৃবৃন্দ।