Daily Gazipur Online

কাপাসিয়ায় বজ্রপাতে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ার টোক ইউনিয়নের পুলের ঘাট নামক স্থানে শুক্রবার সন্ধ্যায় বজ্রপাতে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় টোক তদন্ত কেন্দ্রের এএসআই মাসুদ রানা বজ্রপাতে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
জানা যায়, উপজেলার কড়িহাতা ইউনিয়নের চেওরাইট গ্রামের আমির হোসেনের পুত্র আরিফ হোসেন (১৯) এবং পাকুন্দিয়ার আমিনুল ইসলাম (২০) পুলের ঘাট নামক স্থানে রাজমিস্ত্রির কাজ করে ফিরার পথে বজ্রপাতে আক্রান্ত হয়। তাদের শরীর আগুনে মারাত্বকভাবে ঝলসে ঘটনাস্থলেই মৃত্যু হয়।