Daily Gazipur Online

কাপাসিয়ায় স্কাউট পোশাক বিতরণ

আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: বাংলাদেশ স্কাউট কাপাসিয়া উপজেলা শাখার শিক্ষার্থীদের মাঝে স্কাউট পোশাক বিতরণ করা হয়েছে। ০৭ অক্টোবর দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউট সভাপতি মোসা. ইসমত আরার সভাপতিত্বে এ অনুষ্ঠান হয়।
উপজেলার ১৫ টি স্কুল ও মাদরাসার ১২০ জন শিক্ষার্থীকে স্কাউট পোশাক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অডিওকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন স্কাউট ব্যক্তিত্ব বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আমানত হোসেন খান, উপজেলা স্কাউট সহ সভাপতি মনিরুজ্জামান মনির, প্রধান শিক্ষক অফরোজা সুলতানা, সম্পাদক আওলাত হোসেন চৌধুরী নয়ন, স্কাউট কমিশনার শহীদুল্লাহ আজাদ প্রমুখ।