Daily Gazipur Online

কারিতাসের নানামুখি কার্যক্রম পরির্দশনে লুক্সেমবার্গের উন্নয়ন ও মনবতা বিষয়ক মন্ত্রী

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের নানামুখি কার্যক্রম পরির্দশন করেছেন লুক্সেমবার্গের উন্নয়ন ও মনবতা বিষয়ক মন্ত্রী এইচ. ই. ফ্রানজ ফায়েট। রোববার বিকেলে আশুলিয়ার জামগড়ার এক প্রত্যাঞ্চলে লুক্সেমবার্গের অর্থায়নে মদকাসক্ত ও যৌনকর্মিদের জীবন মান উন্নয়নে পরিচালিত উদ্যম ও অংকুর নামে ২টি প্রকল্প ঘুরে দেখেন মন্ত্রী ও তার সফর সঙ্গী সালজ হনরেজ, হানা লাম সহ অন্যান্যরা। এসময় নাচ,গান ও পুষ্টি বিষয়ক গান পরিবেশন করে শিশুরা। আলোচনা সভায় কারিতাসের নির্বাহী পরিচালক সেবাস্টিন রোজারিও, ঢাকা অঞ্চলের আঞ্চলিক পরিচালক জ্যোতি গমেজ, প্রকল্প পরিচালক ফরিদ আহমেদ খান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিবলী জামান সহ বিভিন্ন পেশা ও শ্রেনির মানুষ অংশনেয়।