Daily Gazipur Online

কালিয়াকৈর উপজেলায় রাসেলকে নৌকা প্রতীক দেওয়ায় আনন্দ মিছিল

ডেইলি গাজীপুর প্রতিবেদক: উপজেলা নির্বাচন মনোনয়ন পত্র তুললেন উপজেলা চেয়ারম্যানের রেজাইল করিম রাসেল এর পক্ষে তার বড় ভাই মোঃ সাইফুজ্জামান সেতু, তৃতীয় ধাপে কেন্দ্রীয় ভাবে আওয়ামীগের নৌকা প্রতীক বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাসেলকে দেওয়ায় গাজীপুরের কালিয়াকৈরে রোববার দুপুরে উপজেলা চত্বরে আওয়াামী লীগ নেতাকর্মীরা আনন্দ মিছিলসহ মোটর সাইকেল শুভা যাত্রা বের করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার বিভিন্ন এলাকায় প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়,পরে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাবু অজিত কুমার সাহা, সাবেক উপজেলা আওয়াামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মান্নান শরীফ, মধ্যপাড়ার সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম খানসহ নেতাকর্মীরা।