Daily Gazipur Online

কিশোর গ্যাং গ্রুপের ৩ সদস্য ২ দিনের রিমান্ডে : ১১ জন কারাগারে

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার হওয়া কিশোর গ্যাং ফার্স্ট হিটার বসের (এফএইচবি) ১৪ সদস্যের মধ্যে তিনজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া ১১ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ সোমবার ঢাকা মহানগর হাকিম শাহিনূর রহমান তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম ১১ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ সুত্রে জানা যায়, পুলিশ আসামিদের আদালতে হাজির করে অস্ত্র আইনের মামলায় তিনজনের সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করে। ১১ জনকে মাদক মামলায় কারাগারে আটক রাখার আবেদন করা হয়।
রিমান্ডে যাওয়া তিন আসামী হলেন- বিশু চন্দ্র শীল, নাঈম মিয়া ও আল আমিন হোসেন। অপর দিকে কারাগারে যাওয়া ১১ জন হলেন- ইয়াসিন আরাফাত, আসিফ মাহমুদ, ফরহাদ হোসেন, বিজয়, শাওন হোসেন সিফাত, ইমামুল হাসান মুন্না, তানভীর হাওলাদার, আকাশ মিয়া, মেরাজুল ইসলাম জনি, হযরত আলী ও রাজিব।
উল্লেখ্য যে, গত ২০ জুলাই মধ্যরাতে রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন রাজউক অফিসের সামনে থেকে উত্তরা কিশোর গ্যাং ফার্স্ট হিটার বসের (এফএইচবি) ১৪ তাদের আটক করে এলিট ফোর্স র‌্যাব-১ এর একটি দল।