এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর থিলক্ষেত থানার নিকুঞ্জ কুড়িল বিশ্বরোড এলাকায় ফ্লাইওভারের নীচে একটি প্রাইভেটকারের সঙ্গে অসিম পরিবহন যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষে চালকসহ চার যাত্রী আহত হয়েছে।
পরে দুর্ঘটনার খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে গুরুতর আহত অবস্থায় প্রাইভেটকার চালক মোঃ আবু হানিফ (২০)কে জীবিত অস্থায় উদ্ধার করে।
পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্যরা নিজস্ব এ্যাম্বুলেন্সে করে তাকে রাজধানীর মিরপুর ১৪ নম্বর মার্কস মেডিকেল কলেজ হাসপাতালে চিকি?সার জন্য নিয়ে যায়।তা?ক্ষনিক ভাবে আহত অপর তিন যাত্রীর নাম ও বিস্তারিত পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।পুলিশ দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারও বাসটি আটক করেছে।
আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর থিলক্ষেত থানার নিকুঞ্জ কুড়িল বিশ্বরোড এলাকায় ফ্লাইওভারের নীচে এদুর্ঘটনা ঘটে।
কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম আজ মঙ্গলবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর থিলক্ষেত থানার নিকুঞ্জ কুড়িল বিশ্বরোড এলাকায় গাবতলী থেকে অসিম পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-৩৪০৭) নম্বরের একটি যাত্রীবাহী বাস ডেমরা যাচিছল। ওই সময় নিকুঞ্জ থেকে (ঢাকা মেট্রো-গ-৩৩-৪৯৪০) নম্বরের একটি প্রাইভেটকার কাকরাইল যাওয়ার পথে নিকুঞ্জ (কুড়িল বিশ্বরোড) ফ্লাইওভারের নীচে প্রাইভেটকারকে যাত্রিবাহী বাস পিছন দিক থেকে সজোরে এসে ধাক্কা দিলে এদুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও জানান, এতে ঘটনাস্থলে প্রাইভেটকার মোঃ আবু হানিফ ও বাসের তিন যাত্রীসহ মোট চার জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত প্রাইভেটকার চালক মোঃ আবু হানিফ (২০)কে আহত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্সে মিরপুর ১৪ নম্বর মার্কস মেডিকেল কলেজ হাসপাতালে পৌছানো হয়।
ডিএমপির খিলক্ষেত থানার উপ-পরিদর্শক এসআই মো: শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার চালক মো: আবু হানিফসহ চার যাত্রী আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতাল,মার্কস ও ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় এখনও পর্যন্ত কেউ মারা যায়নি।তা?ক্ষনিক ভাবে বাকী আহতদের নাম জানা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিক প্রাইভেটকার ও অসিম পরিবহনের বাসটি পুলিশ আটক করেছে।তবে, বাসের চালক কৌশলে পালিয়ে গেছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।