ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, ৯৫ ভাগ মুসলমানের এই দেশের রাজনীতির মূল ভিত্তি হওয়ার কথা ছিল ইসলামি চিন্তা-চেতনা। কিন্তু মহান আল্লাহকে ভুলে গিয়ে ক্ষমতার মোহে মুসলিম সংখ্যাগরিষ্ট এদেশে খোদাদ্রোহী সাম্্রাজ্যবাদীদের ইচ্ছা-অনিচ্ছার প্রতিফলন ঘটানো হচ্ছে। যার ফলে কাশ্মিরসহ বিশ্বব্যাপী মুসলিম ভ্রাতৃবৃন্দ মুশরিকদের দ্বারা মার খেলেও কোন ধরণের নিন্দা ও প্রতিবাদ করা হচ্ছে না। বরং প্রকারান্তরে এমনকি প্রকাশ্যে মুশরিকদের সমর্থন দেয়া হচ্ছে। খোদাদ্রোহী তথা মুসলমানদের দুশমনদের প্রতি বর্তমান ক্ষমতাশীনদের আচরণে দেশ-বিদেশে ধর্মপ্রাণ মুসলমানদের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে।
শনিবার গাজীপুর মহানগর বিএনপির টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার যৌথ উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারা ও রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম বলেন, সদ্য প্রয়াত ন্যাপ নেতা অধ্যাপক মোজাফফর আহমেদ ভারত বিভাগের সময় শ্লোগান দিয়েছিলেন, “ইয়া আজাদী জুটা হ্যায়, লাখো ইনসান ভুখা হ্যায়”। এটা এখন বাংলাদেশের বেলায় প্রযোজ্য। খালেদা জিয়ার মুক্তি আজ সময়ের ব্যাপার।
টঙ্গী পূর্ব থানা বিএনপির আহŸায়ক রাশেদুল ইসলাম কিরণের সভাপতিত্বে ও মহানগর বিএনপির প্রকাশনা সম্পাদক আজিজুল হক রাজু মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, গাজীপুর মহানগর বিএনপির সহসভাপতি কাজী মাহবুব উল হক গোলাপ, সিনিয়র যুগ্ন সম্পাদক ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহŸায়ক মাহবুবুল আলম শুক্কুর, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাশিমপুর থানা বিএনপির আহŸায়ক শওকত হোসেন সরকার, মহানগর বিএনপির যুগ্ন সম্পাদক বাসন থানা বিএনপির আহŸায়ক বশির আহমেদ বাচ্চু, মহানগর যুবদল সভাপতি প্রভাষক বসির উদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবকদল সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শাহিন, মহানগর বিএনপির নগর পরিকল্পনা বিষয়ক সম্পাদক গাসিক কাউন্সিলর শফি উদ্দিন শফি, ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন নাসু, কামাল উদ্দিন, আনিসুর রহমান মিরন, হাজী মুজিবুল হক দুলাল, মো. কছিম উদ্দিন, জাহাঙ্গীর আলম ভেন্ডার, হাজী জহিরুল ইসলাম, জামাল উদ্দিন, ওমর ফারুক, হেমায়েত উদ্দিন, আতাউর রহমান আতিক, সাদেক হোসেন, আক্তারুজ্জামান নূর, আব্দুস সাত্তার, ইমরান হোসেন, নজরুল ইসলাম নাহিদ, মাহবুবুল আলম, নূর-ই-মোস্তাফা, আমিনুল ইসলাম, নাসির উদ্দিন মৃধা, কাজী হারুন, মনির হোসেন, সালাউদ্দিন খোকা, হাজী নুরুল হক, বাবুল চৌধুরী, আলাউদ্দিন টুকু, মোশারফ হোসেন ভূইয়া, ইউসুফ সরকার, আবুল খায়ের শিমুল প্রমুখ।