বিশেষ সংবাদদাতা : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা এভারকেয়ার হাসপাতালে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।
আজ বুধবার (১০ ডিসেম্বর, ২০২৫) বিকেলে এক ঘণ্টার অধিক সময় পর্যন্ত তিনি হাসপাতালে অবস্থান করেন।
এবিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তার বর্তমান শারীরিক অবস্থা, চলমান চিকিৎসা এবং পরবর্তী করণীয় সম্পর্কে ব্রিফে অংশ নেন তিনি। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
এদিকে আজ বুধবার (১০ ডিসেম্বর, ২০২৫) বিকেল আনুমানিক ৫টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যান পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।
ডা. জুবাইদা রহমান গত শুক্রবার লন্ডন থেকে ঢাকায় এসে সরাসরি শাশুড়িকে দেখতে হাসপাতালে যান। এরপর থেকেই তিনি বাবার বাড়ি ও হাসপাতালে যাওয়া-আসার মধ্যে রয়েছেন। গত ২৩ নভেম্বর, ২০২৫ থেকে গুরুতর অসুস্থ খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গেল ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে বেগম খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড তার তার চিকিৎসা পরিচালনা করছে। ওই বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন ডা. জুবাইদা রহমান।
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা ও ডা. জুবাইদা রহমান
