Daily Gazipur Online

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে তিন বাহিনীর প্রধান

ডেইলি গাজীপুর প্রতিবেদক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছিলেন তিন বাহিনীর প্রধান।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৯টার পর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন এবং চিকিৎসকদের কাছ থেকে তথ্য নিয়েছেন।
গত ২৩ নভেম্বর সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে। এরপর থেকে তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন বলে দলের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেনসহ শীর্ষ নেতারা জানিয়ে আসছেন।