Daily Gazipur Online

গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ। শুক্রবার (২ জানুয়ারি, ২০২৬) তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, ড. কামাল হোসেন ফুসফুসের সমস্যায় ভুগছেন। তিনি ড. কামাল হোসেনের রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
ড. কামাল হোসেন সর্বশেষ গত বুধবার (২০২৫) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়েছিলেন।
৮৮ বছর বয়সী ড. কামাল হোসেন বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ। তিনি ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন।