নাসির উদ্দীন বুলবুল: গাজীপুর মহানগরীর টঙ্গীস্থ ৫৭নং ওয়ার্ড হোন্ডারোডে গণস্বাস্থ্য হাসপাতালে গণস্বাস্থ্য নগর হাসপাতাল ও আন্তর্জাতিক সংস্থা কেয়ার বাংলাদেশের যৌথ উদ্যোগে কোভিট-১৯ আইসোলেশন ওয়ার্ডের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার কোভিট-১৯ আইসোলেশন ওয়ার্ডের উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা ও গণস্বাস্থ্য ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা ডাক্তার নাজিম উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরাক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর রাখি সরকার। ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহন করেন কেয়ার বাংলাদেশের পিডি হুমায়রা আজিজ, সিইও মো: বাবুল আজাদ,নারগিছ আক্তার, জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দীন বুলবুল, জিনাত সুলতানা আখিঁ,গণস্বাস্থ্য নগর হাসপাতাল টঙ্গীর সমন্বয়কারী নূরুল ইসলাম, টঙ্গী সচেতন নাগরিক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম খান,ডাঃ শায়লা,ডাঃ শুভ,ডেন্টাল ডাঃ বিপাশা প্রমুখ ।
