Daily Gazipur Online

গাজীপুরের পালেরপাড়ায় ১৭৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার

সানাউল্লা স্বপন: গাজীপুরের পালেরপাড়া এলাকা হতে ১৭৫(একশত পচাত্তর) পিস ইয়াবাসহ ০১ জন ইয়াবা ডিলারকে হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাব-১, গাজীপুর ক্যাম্প।
২৮ নভেম্বর র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি, গাজীপুর বাসন থানাধীন পালেরপাড়া এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় হইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জিএমপি, গাজীপুর বাসন থানাধীন পালেরপাড়া সাকিনস্থ সিয়াম স্টোরের সামনে মাজার রোড তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী ১। মোঃ ওসমান আলী(৪০), পিতা-মৃত আহম্মেদ আলী, মাতা-মৃত খতিজান বেগম, সাং-আছির নগদ, থানা-দোয়ারা বাজার, জেলা-সুনামগঞ্জ, এ/পি-পালেরপাড়া (হারী বেগম এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-বাসন, জিএমপি, গাজীপুর’কে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে ফোর্সের সহায়তায় আসামীর দেহ তল্লাশী করে তার দখল হইতে সর্বমোট ১৭৫(একশত পচাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ চোরাইপথে বিদেশী মাদক আমদানি করিয়া গাজীপুর জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসিতেছিল। অবৈধভাবে মাদকদ্রব্য ইয়াবা তার হেফাজতে রাখিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০(ক) ধারার অপরাধ করেছে।
উদ্ধারকৃত মাদক, নগদ টাকা এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।