Daily Gazipur Online

গাজীপুরে মেয়র ভবনে আগুন, থানা ছেড়ে পালিয়েছে ২ থানার পুলিশ

বিকম মতিউর রহমানের বাড়ী

ডেইলি গাজীপুর প্রতিবেদক: শেখ হাসিনার পদত্যাগের খবরে গাজীপুরে হাজার হাজার নারী-পুরুষ ও শিশু রাস্তায় নেমে এসে উল্লাসে মেতে উঠে। এ সময় বিক্ষুব্ধরা থানা, কারাফটক, মেয়র ভবন, সাবেক এমপিসহ কয়েকজন যুবলীগ নেতার বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। এর আগে সোমবার সকালে কর্মকর্তাসহ গাজীপুরের দুই থানার সব পুলিশ পালিয়ে যায়।

টঙ্গী পূর্ব থানা আওয়ামী লীগ অফিস
আগুনে পুড়েনি পবিত্র কোরান শরিফ

জানা গেছে, শেখ হাসিনার পদত্যাগের খবর পেয়ে দলে দলে গাজীপুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাস্তা নেমে আসে। তারা বিভিন্ন স্লোগান দেয়। এক দল বিক্ষুব্ধ লোক গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা, সাবেক এমপি ইকবাল হোসেন সবুজের বাসভবন ও কাশিমপুর কেন্দ্রীয় কারা কমপ্লেক্সের প্রধান ফটক, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের প্রধান ফটকে হামলা চালায়।
এছাড়া আগুন ধরিয়ে দেওয়া হয় গাজীপুরের মেয়র জায়েদা খাতুনের বাসভবন, গাজীপুর মহানগর আওয়ামী লীগ যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল ও যুগ্ম আহবায়ক আলমগীর হোসেনের বাড়িতে। মেয়র জায়েদা বাড়ির জিনিসপত্রও লুট করে নিয়ে যায় একদল যুবক। এদিকে টঙ্গীর নতুন বাজার আওয়ামী লীগ অফিসে জিনিসপত্র ভাঙচুর ও লুট করে নিয়ে যায় একদল যুবক। এবং সন্ধ্যায় টঙ্গীর পূর্ব আরিচপুরে গাজীপুর মহানগর নবগঠিত আওয়ামী লীগের সদস্য বিকম মতির বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়।
এদিকে সোমবার সকালেই থানা অরক্ষিত রেখে ওসি, পরিদর্শক, উপ-পরিদর্শকসহ কালিয়াকৈর ও জয়দেবপুর থানার সব পুলিশ সদস্য পালিয়ে যায়।