Daily Gazipur Online

গাজীপুরে শহীদ আহসান উল্লাহ মাস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শহীদ আহসান উল্লাহ মাস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয়।
শুক্রবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন ও বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলার জেলাপ্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জামালহোসেন, আওয়ামীলীগ নেতা আব্দুল হাদী, জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ও মহানগর পুলিশের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। আরৈাচনা সভা শেষে প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি ও জেলা প্রসাশক সহ অন্যান্য কর্মকর্তারা বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধস ঘোষনা করেন এবং খেলোয়ার সাথে পরিচিত হন।