Daily Gazipur Online

গাজীপুরে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর সদর উপজেলায় সেপটিক ট্যাংকে পড়ে সুমাইয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার বাঘেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। সুমাইয়া ময়মনসিংহের গফরগাঁওয়ের রানা আহম্মেদের মেয়ে। সুমাইয়া চাচা হাসান জানান, গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় একটি বাসায় ভাড়া থাকতো সুমাইয়ার পরিবার। সুমাইয়ার বাবা রানা আহম্মেদ স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। দুপুরে সুমাইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে অনেক খোঁজাখুজি পর বাসার পাশে একটি সেপটিক ট্যাংকের কাছে তার জুতা পাওয়া যায়। এ সময় ওই সেপটিক ট্যাংক থেকে সুমাইয়াকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, বিকেল পৌনে ৩টার দিকে শিশু সুমাইয়াকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।