ডেইলি গাজীপুর প্রতিবেদক: মহান মে দিবস উপলক্ষে গাজীপুর জেলা ও মহানগর ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন বিআইডিসি বাজার শাখার উদ্যোগে পহেলা মে র্যালী অনুষ্ঠিত হয় । এসময় র্যালীতে উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মজিবুর রহমান সরকার ও ২৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রফিকুল ইসলাম (কালু), গাজীপুর জেলা ও মহানগর ইমারত নির্মান ইউনিয়নের উপদেষ্টা মোঃ বিল্লাল হোসেন ভূইয়া, এ্যাডভোকেট স্বপন গমেজ, মোঃ শওকত আলী ভূইয়া, গাজীপুর জেলা ইমারত নির্মান ইউনিয়নের সভাপতি হাজী হাফিজুর রহমান, সাধারন সম্পাদক হাজী আবুল কাশেস, গাজীপুর মহানগর ইমারত শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ সাজেদুল ইসলাম সেলিম, গাজীপুর মহানগর ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন বিআইডিসি বাজার শাখার সভাপতি মোঃ মামুন হাওলাদার, সাধারন সম্পাদক মোঃ মাহাবুবুর রহমান সরকার প্রমুখ।