Daily Gazipur Online

গাজীপুর মাস্টারবাড়ীতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর মাস্টারবাড়ী এলাকা হতে ৪৫(পয়তাল্লিশ) পিস ইয়াবাসহ ০১(এক) জন ইয়াবা ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাব-১, গাজীপুর ক্যাম্প।
আজ রোববার বিকেলে র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জিএমপি, গাজীপুর সদর থানাধীন মাস্টারবাড়ী এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় হচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জিএমপি, গাজীপুর সদর থানাধীন মাস্টারবাড়ী বাজার আপন টেলিকম এর সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী মোঃ রাশেদুল ইসলাম(২১), পিতা-মোঃ শাহ আলম, মাতা-মোসাঃ রুমা বেগম, সাং-শরিয়াবাতপুর, থানা-বানারীপাড়া, জেলা-বরিশাল, এ/পি-নান্দুয়াইল (কালু হাজীর বাড়ীর ভাড়াটিয়া), থানা-সদর, জিএমপি, গাজীপুরকে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে ফোর্সের সহায়তায় আসামীর দেহ তল্লাশী করে আসামীর দখল হইতে ৪৫(পয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১২,২০০/-(বার হাজার দুইশত) টাকা উদ্ধার করা হয়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ চোরাইপথে বিদেশী মাদক আমদানি করিয়া গাজীপুর জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল। অবৈধভাবে মাদকদ্রব্য ইয়াবা নিজ হেফাজতে রেখে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০(ক) ধারার অপরাধ করেছে।
উদ্ধারকৃত মাদক, নগদ টাকা এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।