ডেইলি গাজীপুর প্রতিবেদক: ঢাকায় বুধবার বিকেলে গুড গর্ভনেন্স ফোরামের উদ্দ্যোগে রাজধানীর শাহবাগের ৪ কলেজ রোড, মানবাধিকার ভবনের কনফারেন্স রুমে গুড গর্ভনেন্স ফোরামের উদ্দ্যোগে ফোরামের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ড. মিজানুর রহমান শেলীর রোগ মুক্তির জন্য দোয়া এবং গুড গর্ভনেন্স ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত খালেকূজ্জামান চৌধুরী, আকম রুহুল আমিন ও মাহবুব নেওয়াজ চৌধুরীর স্বরণে এক শোক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত শোক সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাকারিয়া চৌধুরী, প্রধান সম্পাদক, দৈনিক মানব কণ্ঠ, অধ্যাপক সুকমল বড়ুয়া, মাহবুব ল আলম কমল, মোঃ সারফুদ্দিন, ড. মোমেনা খাতুন, মেহজাবিন ওয়াহিদ সহ অনেকে। সভায় সভাপতিত্ব করবেন বিচারপতি শিকদার মকবুল হক, আহবায়ক, গুড গর্ভনেন্স ফোরাম। সভার সঞ্চালনার দায়িত্বে ছিলেন গুড গর্ভনেন্স ফোরামের সচিব, একেএম শরিফুল ইসলাম খান। অনুষ্ঠান শেষে সকলের জন্য দোয়া করেন আলহাজ্ব মোহাম্মদ সারফুদ্দিন ।
