নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে কিশোর গ্যাং ‘চাঁন-মানিক’ গ্রুপের প্রধান চাঁন সামুরাইসহ প্রায় ৫০ জনকে প্রাথমিকভাবে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর, ২০২৫) ভোর ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী, এলিট ফোর্স র্যাব, পুলিশ ও এপিবিএন সদস্যরা বসিলা ও সংলগ্ন ৬টি চিহ্নিত এলাকায় এই সাঁড়াশি অভিযান চালানো হয়।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্র বলছে, অভিযানে দেশীয় অস্ত্র, মাদকসহ ছিনতাইয়ে ব্যবহৃত মোবাইল ফোন ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। চাঁন গ্রুপের প্রধান সামুরাইয়ের বিরুদ্ধে হত্যাসহ ২২টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে চাঁন গ্রুপের সেকেন্ড-ইন-কমান্ড মানিক ও তার সহযোগী রাজিবকে গ্রেফতার করে পুলিশ।
গ্যাং ‘চাঁন-মানিক’ গ্রুপ: দলের প্রধানসহ যৌথ বাহিনীর হাতে আটক ৫০
