ডেইলি গাজীপুর প্রতিবেদক : মানিকগঞ্জের ঘিওরে বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআইয়ের সমৃদ্ধি কর্মসূচির আওতায় মাদক বিরোধী ফুটবল টুর্ণামেন্ট, ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতার চূড়ান্ত পর্ব এবং সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী বানিয়াজুরি ইউনিয়ন স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত এ সব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসডিআইয়ের সিইও সামছুল হক। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এসডিআইয়ের সহকারী পরিচালক সোহেলিয়া নাজনীন হক, বানিয়াজুরি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চতু, আঞ্চলিক ব্যবস্থাপক মিলন মিয়া, বানিয়াজুরি সমৃদ্ধি কর্মসূচির সন্ময়কারী মোঃ শহিদ উল্লাহ প্রমূখ। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী ও এসডিআইয়ের সিইও সামছুল হক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।