মোঃরফিকুল ইসলাম মিঠু: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক এডভোকেট মতিউর রহমান আকন্দকে বাসা থেকে আটকের অভিযোগ করেছে দলটি। বেলা ১১ টায় উত্তরার বাসা থেকে তাকে আটক করে নিয়ে যায় পুলিশ।
বিষয়টি জানিয়েছেন, জামায়াতের প্রচার বিভাগের নেতা ইমন। এর আগে তার বাসা ঘিরে রাখেন পুলিশ সদস্যরা। অভিযোগ করেন পরিবারের সদস্যরা। ইমন জানান, মতিউর রহমান আকন্দ খুবই অসুস্থ। ইউনাইটেড হসপিটালে আজ তার ভর্তি হওয়ার কথা ছিল। পুলিশ অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে গেছে। তিনি আরও জানান, ওনার ওপেন হার্ট সার্জারি হয়েছে।
জামায়াতে ইসলামী নেতা মতিউর রহমান আকন্দক পুলিশ পরিচয়ে আটক
